Warranty Policy
ওয়ারেন্টি সেবা গ্রহনের আগে জানুনঃ
১। চৌধুরী ইলেক্ট্রনিক্স এ বিক্রিত সকল অফিসিয়াল প্রোডাক্ট এর ওয়ারেন্টি ক্লেইম এর জন্য সরাসরি ওয়ারেন্টি কার্ড এ দেয়া হট লাইন নাম্বার এ যোগাযোগ করতে হবে। ওয়ারেন্টির ক্ষেত্রে সকল কোম্পানি ওয়ারেন্টি নীতিমালা অনুসরন করে। অফিসিয়াল প্রোডাক্ট এর ওয়ারেন্টি সেবার ক্ষেত্রে চৌধুরী ইলেক্ট্রনিক্স কোন ভাবেই দায় বদ্ধ নয়।
২। পন্যের ওয়ারেন্টি দাবি করার সময় অবশ্যই পন্যের ক্রয় রশিদ এবং ওয়ারেন্টি কার্ড উপস্থাপন করতে হবে, অন্যথায় ওয়ারেন্টি ক্লেইম গ্রহন যোগ্য হবে না।
৩। সার্ভিস ওয়ারেন্টি এর ক্ষেত্রে পন্যের সরবরাহ এবং সল্পতার উপর ভিত্তি করে ওয়ারেন্টি সম্পন্ন হওয়ার সময়কাল ৭-১০ দিন বা তার অধিক সময় লাগতে পারে; কারন মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ দেশে পর্যাপ্ত না থাকলে তা বিশেষভাবে আমদানি করতে হয় যা সময় সাপেক্ষ।
যেসব কারনে পন্য ওয়ারেন্টির আওতায় আসবে নাঃ
১। পন্যের ক্রয় রশিদ এবং ওয়ারেন্টি কার্ড না থাকে তাবে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
২। পন্যের কোন অংশ যদি পুড়ে যায়, ভেঙ্গে যায়, কোন অংশ বসে যায়, টেম্পারিং হয়, লেয়ার কাটা, মরিচা পড়া, বাকা হয়ে যাওয়া, ফাঙ্গাস পড়া, কোন পোর্টে ফাটা দাগ, ফাটা হওয়ার মত দাগ পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
৩। পন্যের স্টিকার বা সিরিয়াল নাম্বার উঠে যাওয়া বা অস্পষ্ট অবস্থায় পাওয়া যায় অথবা অমিল পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
৪। পন্যের স্ক্রিনে আঘাতের কারনে কোন গোলাকার বা অর্ধচন্দ্রের অনুরুপ কোন ক্ষতি সনাক্ত হলে তা ওয়ারেন্টির আওতায় আসবে না, স্ক্রিনে যদি স্ক্র্যাচ বা দাগ বেশি পড়া অবস্থায় পাওয়া যায়, লক বা হুক ভাঙ্গা অথবা খোলার চেষ্টা হয়েছে তা সনাক্ত হয় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
৮। পন্যের কোন যন্ত্রাংশ যদি পোকা-মাকড়ের কারনে কোনরূপ ক্ষয়ক্ষতি বা বিনষ্ট অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
১০। তরল পদার্থের ব্যবহারের কারনে পন্যের কোন ক্ষয়ক্ষতি হয় বা তরল পদার্থ পন্যের ভিতরে প্রবেশ করে তবে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
১১। পন্যের অপব্যবহারের ফলে যদি কোন ক্ষয়ক্ষতি হয় তবে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
সেলস রিটার্ন পলিসিঃ
১। সাধারনত বিক্রিত পণ্য ওয়ারেন্টি কার্ড ফিল আপ এর পর ফেরত বা পরিবর্তন যোগ্য নয়।
২। নির্দিষ্ট সময়ের মধ্যে কোন পন্যের সরবরাহের ঘাটতি থাকলে ক্রেতাকে অফিসিয়াল ব্র্যান্ড এর গ্রাহক সেবা কেন্দ্র থেকে বিকল্প কোন পন্য গ্রহনের প্রস্তাব দেয়া হতে পারে অথবা আংশিক মুল্য ফেরত দেয়া হতে পারে। মুল্য ফেরতের ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠান ব্যবহারের সময়সীমার উপর ভিত্তি করে আংশিক মুল্য ফেরত দিতে পারে।
৩। ক্ষেত্রবিশেষে কোন পন্য সরবরাহ না থাকলে ক্রেতা বিকল্প পন্য নেয়ার ক্ষেত্রে আংশিক মুল্য সংযোজন (Adjustment) করতে হতে পারে।
সার্ভিস ওয়ারেন্টি পলিসিঃ
১। সার্ভিস ওয়ারেন্টির অন্তর্ভুক্ত কোন পন্য ওয়ারেন্টি সীমার মধ্যে কোন সার্ভিস চার্জ লাগবে না, তবে যদি কোন যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজনগ্রাহক করতে হয় সেক্ষেত্রে গ্রাহককে যন্ত্রাংশর মূল্য পরিশোধ করতে হবে।
ওয়ারেন্টি সংক্রান্ত যেকোনো ধরনের সিধান্ত পরিবর্তন, পরিবর্ধন ও বাতিল করার সম্পূর্ণ অধিকার চৌধুরী ইলেক্ট্রনিক্স সংরক্ষন করে